1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

জেলহাজতে পাঠানোর চার ঘন্টা পর জামিন পেলেন নায়িকা মাহি

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর চার ঘণ্টার মধ্যেই ফের জামিন দিয়েছেন আদালত। শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই জামিনের আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর চার ঘণ্টার মধ্যেই ফের জামিন দিয়েছেন আদালত। শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই জামিনের আদেশ দেন।

ফলে কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল ঢাকাই ছবির নায়িকার। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার। তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com