1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তিন বছর পর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। মাশরাফীর বিদায়ী ম্যাচের পর এবার আয়ারল্যান্ড মিশন বাংলাদেশের। তামিম ইকবাল খান নেতৃত্ব দিচ্ছেন দলকে। সিলেটের ফেরার ম্যাচে টস নামের ভাগ্যপরীক্ষায় জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। অর্থাৎ আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন শেষ সিরিজটি আয়োজিত হয়েছিল সেই মাঠে। ৩-০ ব্যবধানে সেই সিরিজটি জিতেছিল বাংলাদেশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com