1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর শতভাগ পাশ নেই জগন্নাথপুরে মা-বাবার মতো শিক্ষক হতে চায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের জেরিন রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  খবর আল জাজিরার।

এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়।

সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com