1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

টিকটক করতে এসে গণধর্ষণের শিকার তরুণী

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফরিদপুরের ভাঙ্গায় টিকটক ভিডিও তৈরির জন্য ডেকে এনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রাম থেকে ছয় যুবককে আটক করে পুলিশ। এ সময় তরুণীকেও হেফাজতে নেওয়া হয়।

ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, ভুক্তভোগী তরুণী অভিযোগ দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী তরুণী কনটেন্ট ক্রিয়েটর। গত ৩১ ডিসেম্বর বাবলাতলা গ্রামের টিকটকার আকরাম খান নতুন টিকটক ভিডিও তৈরির কথা বলে ভাঙ্গায় ডেকে আনেন। এর পর সহযোগী মধুখালী উপজেলার জুয়েল মোল্লাসহ তিনজন ভাঙ্গার ঘারুয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখেন। সেখানে আকরাম তাঁকে ধর্ষণ করেন। এর পর শুক্রবার তরুণীকে স্ত্রী পরিচয় করিয়ে উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি বাসা ভাড়া নেন আকরাম। কিন্তু চুমুরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুদ্দিন মোল্লা ও তার ছেলে ছাইদুল মোল্লা সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের আটকে রাখেন।

তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ছাইদুল ও তার সহযোগীরা আকরাম এবং তরুণীকে বিবস্ত্র করে মারধরের পর ভিডিও ধারণ করেন। এগুলোর মাধ্যমে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করেন ছাইদুল। কিছু টাকা দেন আকরাম ও তার সহযোগী। এর পর ছাইদুল সহযোগীদের নিয়ে চলে যান। তবে ওই রাতে তরুণীকে দু’দফায় সহযোগী জুয়েল মোল্লাকে নিয়ে ধর্ষণ করেন আকরাম। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং আকরামসহ ছয়জনকে আটক করে পুলিশ।
ইউপি সদস্য আনারুদ্দিন মোল্লা জানান, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন তারা। তবে ছেলের ভিডিও ধারণের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com