1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৮৫ Time View

স্পোর্টস ডেস্ক::

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে অবশেষে বিদায়ই বললেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষেই তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।

দেশসেরা এই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এই সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর সিরিজসেরা হয়েছেন তিনি।

তামিম দেশের হয়ে ৭৮টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। ২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তাকে। গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com