1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগার শেখের ছেলে সাকিব (১৭), আজাদ শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে অটোরিকশা চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, অটোরিকশাটি তাড়াশের শাহ জিন্দানী (রঃ) এর ওরশ শরীফে যাচ্ছিল। এটি বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর ভেতরে থাকা দুই যাত্রী ও সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, খবর পেয়ে ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে। পরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com