1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ডিজিটাল নিরাপত্তা আইন: মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ডিজিটাল নিরাপত্তা বাতিলের দাবিতে কালো কাপড় মুখে বেঁধে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অবস্থান কর্মসূচি করে এই বিক্ষোভ প্রদর্শন করে। অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৭ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ ও বিক্ষোভের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। অবস্থান কর্মসূচিতে বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এই আইনের মাধ্যমে আইনের শাসনের পতন ঘটতে যাচ্ছে।

এমন ঘৃনিত আইন বিশ্বের কোথাও আছেন বলে আমার জানা নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, স্বাধীন দেশে এমন আইন বাস্তবায়ন হতে পারে না। এটা বাক স্বাধীনতা ও গণতন্ত্রের পরিপন্থি। এই আইনের দাবিতে আমরা রাজপথে আছি, থাকবো।
যতদিন সরকার আইনটি বাতিল না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতার ভাগ্য এখন আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করবে। পুলিশের মাধ্যমে এই কালো ও নিকৃষ্টতম আইনের অপব্যবহার হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএফইউজের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রোকন, সহ সভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি একেএম মহসিন ও বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ বক্তব্য দেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, ডিইউজে কার্যনির্বাহী সদস্য এইচ আল আমিন, ডিএম অমরসহ শতাধিক সাংবাদিক অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com