1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ডিমের গায়ে আল্লাহ ও রাসুলের নাম

  • Update Time : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডিমের গায়ে ভেসে উঠেছে আল্লাহ ও রাসুলের নাম। রোববার সকালে পাবনার আটঘরিয়া পৌর এলাকার জালালের ঢালু নামক গ্রামের মো. জিল্লুর রহমানের বাড়িতে এমন একটি হাঁসের ডিমের দেখা মিলেছে।
এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন আল্লাহ লেখা ডিমটি দেখার জন্য।
জানা গেছে, মো: জয়নাল হোসেনের ছেলে জিল্লুর রহমান তার বাড়িতে ৭টি হাঁস পালন করে। এর মধ্যে বেশ কয়েকটি হাঁস ডিম দেয়। হঠাৎ করে রবিবার সকালে জিল্লুর রহমান হাঁসের ঘর থেকে ডিম সংগ্রহ করতে গেলে একটি হাঁসের ডিমে আরবিতে স্পষ্ট আল্লাহ রাসুলের নাম লেখা দেখতে পায়। এর পরই তিনি স্থানীয় মাদ্রাসায় একজন হুজুরকে দেখালে তিনি আল্লাহ রাসুলের নাম লেখা রয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করেন।এরপরই এলাকায় জানাজানি হলে উৎসুব জনতা ডিমটি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে। বিয়য়টি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।

সুত্র-কালের কন্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com