1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাকায় কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বিসিক শিল্পনগরীর একটি কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার ভোর রাত ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে একটি কীটনাশক তৈরির কারখানার চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় শনিবার ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেখানে কেমিক্যালের গোডাউনও ছিল। তবে রাতে তিনজন সিকিউরিটি গার্ড ছাড়া কারখানায় আর কেউ ছিল না।

ধামরাই ফায়ার সার্র্ভিসের অফিসার সোহেল রানা জানান, সকাল পৌনে ৫টার দিকে খবর পেয়ে প্রথমে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বেড়ে যাওয়ায় ঢাকা, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজমুজ্জামান বলেন, সকাল ১০টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও এক দেড় ঘণ্টা সময় লাগতে পারে। তবে কিভাবে আগুন লেগেছে তার সূত্রপাত জানা যায়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পর তৃতীয় ও চতুর্থ তলায় বিস্ফোরণের বিকট শব্দ হয়েছে। তাদের ধারণা, কীটনাশকের ড্রাম বিস্ফোরণ হয়েছে।

ওই কারখানার ম্যানেজার আবু সাঈদ জানান, রাতে কারখানায় কাজ হয় না। তিনজন সিকিউরিটি গার্ড ছিল। তবে আগুন কীভাবে লেগেছে তা তিনি জানেন না। তবে কারখানায় ব্যাপক ক্ষতির আশংকা করছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com