1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com