1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

তাহিরপুর সীমান্তে নিহত ‍যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের শাহিদাবাদ এলাকায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ও তাহিরপুর থানা পুলিশের কাছে নিহত শ্রমিকের মরদেহ হস্থান্তর করা হয়।

পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহত শ্রমিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত সোমবার(২২ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় জাদুকাটা নদীতে বাংলাদেশি এক শ্রমিকের লাশ পড়ে থাকার খবর পায় স্থানীয়রা। ওই শ্রমিকের নাম সাইদুর রহমান (২৫)। তিনি বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফের টিলাগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাজিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com