1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার যুদ্ধ প্রস্তুতি!

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৬৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :
উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন তার সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ দিয়েছেন। দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ এক খবরে জানায়, সীমান্তে পিয়ংইয়ং সেনারা সিউল সেনাদের পশ্চিমাঞ্চলীয় ইউনিট লক্ষ্য করে প্রথমে শেল ছোঁড়ে।

১৯৫৩ সালে তিন বছরব্যাপী কোরিয়া যুদ্ধের অবসান হয় এক যুদ্ধবিরতির মাধ্যমে। সেসময় কোনো শান্তিচুক্তি সম্পদিত না হওয়ায় কোরীয় উপদ্বীপ এখনও যুদ্ধাবস্থায় রয়ে গেছে বলে বিশেষজ্ঞদের মত।

উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সেনা কমিশনের এক বৈঠক শেষে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ জারি করা হয়। এ কমিশনের সভাপতি দেশটির শাসক কিম জং-উন।

বৈঠকে কিম তার সেনাবাহিনীকে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ‘যুদ্ধকালীন অবস্থা’য় প্রবেশের নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com