1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

দিরাইয়ে ফুফাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২১ Time View

সুনামগঞ্জের দিরাইয়ে ফুফাতো ভাইকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে মিতা আক্তার (১৩) নামে এক কিশোরী।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় আহত হওয়ার পর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিতা দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ী গ্রামের মৃত আকিক মিয়ার মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের উজ্জ্বল মিয়ার কাছে মিতার গ্রামের বাসিন্দা ওলীর কিছু টাকা পাওনা ছিল। শুক্রবার ওই টাকা আদায় করতে উজ্জ্বল নতুন বাগবাড়ী গ্রামে যান। টাকা না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী টিটু মিয়া ও তার ছেলেরা উজ্জ্বলের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

উজ্জ্বলের চিৎকার শুনে আশপাশের লোকজনের সঙ্গে মিতাও ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় উজ্জ্বল মারধরের হাত থেকে রক্ষা পান। তবে বাড়িতে ফেরার পথে টিটু মিয়া ও তার স্ত্রী খাদিজা বেগম লাঠি দিয়ে মিতার মাথা ও ঘাড়ে আঘাত করেন বলে অভিযোগ করেছে পরিবার।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মিতাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে

পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির পর এক কিশোরীকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র-এশিয়া পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com