1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
স্টাফ রিপোর্টার::
‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে পৌরশহরে এক বিশাল আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতিতে দুপুরের দিকে আনন্দ র‍্যালিটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পৌর পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচিতে যুবদল ও বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। সিলেট মুজিব-জাহান রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এরআগে র‌্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জান বাদশা, মোহাম্মদ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, পাইলগাও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণব সম্পাদক সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নিহত যুবদলের সকল শহীদের অবদান চিরস্মরণীয়। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের হাত ধরে দেশ ও এলাকার যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নস্যাৎ করতে নতুন করে ষড়যন্ত্র চলছে। বিগত দিনের মতো আগামীতেও রাজপথে থেকে সকল অপশক্তির চক্রান্ত কঠোরভাবে মোকাবিলা করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। সভাপতির বক্তব্যে আবুল হাশিম ডালিম র‍্যালি সফল করায় ৮টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও রক্তদান কর্মসুচিতে  উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্ববায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক হাজি হারুনুর রশিদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্ববায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক কামালী, রুহেল চৌধুরী, আল আমিন, আবুল হাসনাত আমির রুকন মিয়াসহ অনেকে।
এদিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যোগে পৃথক আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌর পৌর শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক তারেক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হেলাল মিয়া ও আবুল হোসেন রাব্বি। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com