1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দুই ট্রাকের সংর্ঘষে দুই চালক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ২৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই ট্রাকের চালকই মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের সহকারীরা।

আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকরা হলেন- যশোরের মনিরামপুরের মোরশেদুল ইসলাম (২৮) এবং বগুড়ার শিবগঞ্জের আরিফ হোসেন (২২)।

আহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মোহন্তের ছেলে উজ্জল মোহন্ত (৩৫) ও যশোহরের মনিরামপুরের মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদেরকে সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, রাতে উত্তরাঞ্চল থেকে ধানবোঝাই ট্রাকটি ঢাকা যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের চালক নিহত এবং হেলপাররা আহত হন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com