1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::দুই মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার দুটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম এই আদেশ দেন।

যুদ্ধাপরাধীদের মন্ত্রী করে জাতির মানহানি ও ‘মিথ্যা তথ্য দিয়ে’ জন্মদিন পালনের অভিযোগের ওই দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আদালতে খালেদার পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্দুল্লাহ আবু।

স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করা হয় ২০১৬ সালের ৩ নভেম্বর।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে অপর মামলাটি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com