1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজার উপজেলায় ডোবার পানিতে ডুবে মরিয়ম আক্তার নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার সদর ইউনিয়নের দলেরগাঁও (বাতলারটেক) গ্রামের নিয়াকত আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মরিয়ম। একপর্যায়ে তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে মরিয়মকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, সকালে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com