1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

নানার বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৫৬১ Time View

আজিজুর রহমান আজিজ:;পাগলা জগন্নাথপুর সড়কের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত সিএনজি যাত্রী রোমান মিয়া(১৫) সিলেট লামারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে খালার সাথে নানার বাড়ি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে যেতেছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকালে জগন্নাথপুর উপজেলা সদর থেকে সুনামগঞ্জ শহরের উদ্যেশে ছেড়ে যাত্রীবাহী বাস ঘটনাস্থলে থাকা একটি সিএনজির সামনের চাকা খুলে গেলে সিএনজির যাত্রীরা লাফিয়ে বের হতে গেলে পেছনে থাকা যাত্রীবাহী বাস ওই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। সিএনজির অপর যাত্রী শিশুর খালা জেনন বেগম ও খালাত্বো বোন রুনা বেগম সামান্য আহত হন।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক রতন দেবনাথ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com