1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

নাশকতার প্রতিবাদে আওয়ামীলীগসহ১৪ দলের পদযাত্রা আজ থেকে শুরু

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৭০০ Time View

স্টাফ রিপোর্টার -বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ প্রতিবাদে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে সারা দেশের ১২টি জেলায় পদযাত্রা ও জনসভা কর্মসূচি আজ থেকে শুরু হবে। এ কর্মসূচি আগামী ১০ ও ১১ই মার্চ পর্যন্ত চলবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, দলের ৪ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আহমদ হোসেন, বীর বাহাদুর ও বি এম মোজাম্মেল হককে সমন্বয়ক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের ৪টি টিমে ভাগ করে পদযাত্রা ও জনসভা কর্মসূচি পালন করা হবে। আজ সিরাজগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, ১০ই মার্চ বগুড়া, মানিকগঞ্জ, নোয়াখালী, ঝিনাইদহ, ১১ই মার্চ গাইবান্ধা, মুন্সীগঞ্জ, ফেনী ও যশোরে এ কর্মসূচি পালিত হবে। বিভিন্ন জেলায় পদযাত্রা ও জনসভা কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, স্থানীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com