1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, যানজট ও মানবপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ সরকারি করণ- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আরো সাত শিক্ষক ও এক কর্মচারীর আত্মীকরণ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন নিহত বেড়ে ১৬০, বন্যায় বিপর্যস্ত নেপাল, বিহারে ঢুকে পড়ছে পানি ভাগ্য নিয়ে দুশ্চিন্তা, নিরাশ না হয়ে দৃঢ় বিশ্বাস রাখুন এই ৫ আয়াতে ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসীর হামলা:ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ১৫২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীর হামলা ফেসবুকে সরাসরি প্রচার করায় এবং তা পরে ইউটিউবে ছড়িয়ে পড়ায় এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন।

ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এই মামলা দায়ের করেছে। মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ। খবর বিবিসির

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক অস্ট্রেলিয়ান উগ্র বর্ণবাদী শ্বেতাঙ্গ। গুলি করার সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে তা সরাসরি ফেসবুকে প্রচার করেন ওই সস্ত্রাসী। পরে সেই ভিডিও ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছিল ফেসবুক।

মামলার বিষয়ে ফেসবুক বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইউটিউবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয়েছে। এই ভিডিও মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগে বলা হয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com