1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নির্বাচনের ফল পাল্টাতে ট্রাম্পের মামলা সুপ্রিমকোর্টে খারিজ

  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের ফলাফল বাতিলের দাবিতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

টেক্সাসে এই সপ্তাহে মামলাটি দায়ের করা হয়। সেখানে বলা হয়– জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না। খবর বিবিসির।

ট্রাম্পের অভিযোগ, ওই চারটি অঙ্গরাজ্যে জালিয়াতি করে জো বাইডেন বিজয়ী হয়েছেন।

এই মামলাটিতে ১৯ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।

সুপ্রিমকোর্ট শুক্রবার মামলাটি খারিজ করে দেয়। কারণ হিসেবে বলেছে– টেক্সাসের কোন আইনগত ভিত্তি নেই মামলাটি করার।

আদালত বলেছেন, যখন অন্য একটি রাজ্য তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিমকোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

পেনসিলভানিয়াতেও এর আগে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই  ট্রাম্প এবং তার সমর্থকেরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে।

কিন্তু কোনোটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন। বাইডেন ট্রাম্পের চেয়ে মোট ৭০ লাখ ভোট বেশি পান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com