1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই চলে গেল স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, যা লিখলেন পদত্যাগপত্রে জগন্নাথপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি মোটরসাইকেল চুরি, আতঙ্কে বাইকচালকরা, সিসিটিভি ফুটেজে চোর চিহ্নিত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ ঢাকা মহানগর বিএনপি, যুব ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার পথচলায় কিংবা কাজের ফাঁকে, যে আমলটি রাসুলুল্লাহ (সা.) সবচেয়ে পছন্দ করতেন ঝড়-বৃষ্টি ছাড়াই ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। একই সঙ্গে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমা অতিক্রম করেছেন’ বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী দোহায় হামলার প্রসঙ্গে এসব কথা বলেন।

শেখ মোহাম্মদ বলেন, কাতার যখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করছিল এবং দোহায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই ইসরাইল কাতারে হামলা চালায়।

তিনি বলেন, ‘আমরা যখন মধ্যস্থতা করছিলাম এবং দোহায় ট্রাম্পের প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, তখন ইসরায়েল আমাদের ওপর হামলা চালায়।’

 

কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এমন হামলার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিপজ্জনক নজির তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শেখ মোহাম্মদ বলেন, এটি এমন একটি নজির তৈরি করছে, যেখানে মধ্যস্থতাকারীকে আক্রমণ করা হচ্ছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো ঘটেনি।

তিনি আরও বলেন, মধ্যস্থতার দায়িত্ব পালনরত একটি দেশের ওপর হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ভবিষ্যতে সংঘাত নিরসনের উদ্যোগের ওপরও প্রভাব ফেলতে পারে।

গত বছরের ৯ সেপ্টেম্বরের সেই হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, এটি ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান—অর্থাৎ ইসরাইল নিজেই হামলার সিদ্ধান্ত নেয়, অভিযান পরিচালনা করে এবং এর পুরো দায় নেয়। নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলাটিকে ন্যায্য বলে দাবি করেন। তাদের বক্তব্য ছিল, দোহায় থাকা হামাসের শীর্ষ নেতৃত্ব ৭ অক্টোবরের হামলা সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত এবং ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছিল। সৌজন্যে-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com