1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই চলে গেল স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, যা লিখলেন পদত্যাগপত্রে জগন্নাথপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি মোটরসাইকেল চুরি, আতঙ্কে বাইকচালকরা, সিসিটিভি ফুটেজে চোর চিহ্নিত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ ঢাকা মহানগর বিএনপি, যুব ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার পথচলায় কিংবা কাজের ফাঁকে, যে আমলটি রাসুলুল্লাহ (সা.) সবচেয়ে পছন্দ করতেন ঝড়-বৃষ্টি ছাড়াই ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই চলে গেল

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের ফতুল্লার মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ আরও কিশোরীর মৃত্যু হয়েছে; এ নিয়ে ওই ঘটনায় তিন কিশোরীর প্রাণ গেল।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন লামিয়া মারা গেছে বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন।

১৩ বছরের লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

আগের দিন বুধবার মৃত্যু হয় ১৪ বছরের জিদনির, তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মঙ্গলবার বিকালে মারা যায় ১১ বছরের দগ্ধ আতিয়া। সে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মারা যাওয়া সবাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন একই বয়সি সুমাইয়ার শরীরের ১৩ এবং আছিয়ার ৭ শতাংশ দগ্ধ হয়; এ দুজনের অবস্থা স্থিতিশীল। ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছে।

গত শনিবার বিকাল ৫টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয় পাঁচ ছাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, শিক্ষার্থীরা মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলতে যায়। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখ ছিল। ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। অসাবধানতাবশত আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে ঝলকানি ও আগুন ধরে তারা দগ্ধ হতে পারে।

শুরুতে দগ্ধদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা। পরে ওই রাতেই তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেছিলেন, “ছাদে কাঁচা পাতাযুক্ত আখ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আখটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঝলকানি থেকে আগুনের সৃষ্টি হয়।”

তিনি বলেন, “ভবনের নিচতলায় থাকা গ্যাসের রাইজারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের স্পার্কের সময় গ্যাস লিকেজ থেকে সেখানে বিস্ফোরণ হতে পারে। তবে নিচতলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com