1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নেদারল্যান্ডস–ইকুয়েডরের ড্রয়ে কাতারের বিদায়

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কমলা–উৎসব, নাকি নীল–চমক—কোনটি দেখা যাবে, এই প্রশ্ন নিয়ে শুরু হয় নেদারল্যান্ডস–ইকুয়েডর ম্যাচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ডাচদের চমকে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিলেন ইকুয়েডরের গোলকিপার এরনান গালিন্দেজ। শেষ পর্যন্ত সেই হুমকির অনুবাদ পুরোপুরি করতে পারেনি তাঁরা। তবে কমলা শিবিরকে কাঁপিয়ে দিয়ে ম্যাচটি তারা ড্র করেছে ১–১ গোলে।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরুই হয়েছে বলতে গেলে ডাচদের কমলা উচ্ছ্বাস নিয়ে। ৬ মিনিটেই কোডি গাকপোর গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি ফিরিয়ে দিয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান এনার ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলের ড্রয়ে শেষ হয়েছে। এই ম্যাচের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা সেনেগালের পয়েন্ট ৩। ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া স্বাগতিক কাতার এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।
সৌজন্যে প্রথম আলো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com