1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নোবেল জয়ী মালালার ওপর হামলাকারী ১০ জঙ্গির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৬৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার দায়ে বৃহস্পতিবার নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি আদালত। স্কুল থেকে বাসে বাসায় ফেরার পথে জঙ্গি হামলার শিকার হয়ে মৃত্যুর হাত থেকে ফিরে আসেন মালালা। হামলার তিন বছর পর এই রায় দেয়া হল। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি’র সদস্য। খবর বিবিসি ও ডনের।
২০১২ সালের অক্টোবর মাসে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে স্কুলবাসে উঠে মালালার মাথায় গুলি করে জঙ্গিরা। হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। জঙ্গিদের নারী শিক্ষাবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় হামলার নিশানা হন মালালা। হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা চালানো হয়। তবে পাকিস্তানের তৎকালীন সরকারের দ্রুত পদক্ষেপ এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় শেষপর্যন্ত বেঁচে যান মালালা। ঘটনাটি গোটা বিশ্বকে নাড়া দেয় এবং জঙ্গিদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে ওঠে। মালালা যখন হামলার শিকার হন তখন তার বয়স ছিল ১৫ বছর।
হামলার ঘটনায় সাজাপ্রাপ্তরা হল- বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, নাসরুল্লাহ, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম। ঘটনার পর পুলিশের তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে ২৩ বছর বয়সী জঙ্গি আতাউল্লাহ খানের নাম এলেও শাস্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম নেই বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি হিসেবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। ১৭ বছর বয়সী নারী শিক্ষা আন্দোলনের এই কর্মী বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে বাস করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com