1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

পদ্মা সেতুতে মাথা লাগবে’ প্রচারকারী যুবকের ৫ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
‘পদ্মা সেতুতে মাথা লাগবে’- এমন গুজব ছড়ানোয় রাজিব হোসাইন নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রাজিব রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১১ সালের অক্টোবর মাসে আসামি রাজিব তাঁর ফেসবুক পাতায় প্রচার করেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। এক লাখ মানুষের মাথা লাগবে।’

তিনি আরও প্রচার করেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে ৪১টি দল বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে রয়েছে ধারালো ছুরি ও গ্যাস স্প্রে।’

আইনজীবী বলেন, আসামি রাজিবের বিরুদ্ধে আনা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(১)/৩১(১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এজন্য তাঁকে আইনের একটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি ধারায় তাঁকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com