1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

পরিকল্পনা মন্ত্রনালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করলেন এমএ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ১৪৫০ Time View

আগে হাজিরা খাতায় ম্যানুয়ালি সই করতেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী। এখন এই নিয়ম বাতিল; চালু করা হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। এছাড়া এখন থেকে অফিস ফাঁকি দিলেই বেতন কর্তন করা হবে।
বুধবার বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে ডিজিটাল এ হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এখন থেকে অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় সব কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরায় বৃদ্ধাঙ্গুলির বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।
এ নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশন হচ্ছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু হলো। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সবাই সময় মতো অফিসে আসবেন, কাজ করবেন। আমরা কাজ চাই। আশা করি এর মাধ্যমে কাজের গতি আরও বাড়বে।
১ আগস্ট থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।
পরিকল্পনা বিভাগ সচিব নূরুল আমিন বলেন, সবাইকে ডিজিটাল হাজিরা দিতে হবে। সময় মতো কেউ অফিসে না আসলে বেতন কাটা হবে। প্রতিদিন সময় মতো অফিসে আসতে হবে। এর মাধ্যমে অফিস ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না। কারণ কর্মকর্তা-কর্মচারীর সব হাজিরার বিষয় রেকর্ড থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com