1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

`পরিস্কারভাবে বলতে চাই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী’

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্কারভাবে বলতে চাই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সরকার কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এমন আন্দোলন করবে যাতে নৌকা ভেসে চলে যায়। তিনি বলেন, নৌকাতো ভেসেই আছে। এটা তো ডুবন্ত সাবমেরিন নয় যে ডুবে আছে ভেসে যাবে। নৌকা ভাসতে ভাসতে আগামী বিজয়ের মাসে বিজয়ের পতাকা নিয়েই ভিড়বে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক পরিবহনের নতুন ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহন আইন-২০১৮ আজ জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, আমি আইনটি সংসদে উত্থাপন করব। এরপর আইনটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে।
স্ট্যান্ডিং কমিটি যদি তাদের কাজ দ্রুত শেষ করতে পারে, তাহলে এ অধিবেশনেই আইনটি পাস হবে। আর তা সম্ভব না হলে অক্টোবরের মাঝামাঝি সময় এ সরকারের মেয়াদের শেষ সংক্ষিপ্ত অধিবেশনে আইনটি পাস করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com