1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

পাটলী ইউনিয়নে সিরাজুল হক কে ভোট দিতে লন্ডন প্রবাসীরা ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন

  • Update Time : সোমবার, ৯ মে, ২০১৬
  • ২৯০ Time View

স্টাফ রিপোর্টার:: পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক এর পক্ষে লন্ডন ও বাংলাদেশে একযোগে সভা হয়েছে। তথ্য প্রযুক্তি বদৌলতে পাটলী ইউনিয়নের প্রবাসীরা পাটলী ইউনিয়নবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে সিরাজুল হককে ভোট দেয়ার আহ্বান জানান। প্রবাসীরা বলেন, পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক একজন সফল চেয়ারম্যান। যিনি বিগত ৫ বছরে ইউনিয়ন শহরে রূপান্তরের মাধ্যমে মডেল ইউনিয়নে রূপান্তরিত করেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। পাটলী ইউনিয়নের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক এর বাড়িতে রবিবার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রবাস থেকে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল খালিক,হাজী সুফি উদ্দিন, এম জামান তছলিম, আজম খান,আসিক মিয়া,কাহের রানা,সুহেল,রিপন। এলাকার প্রবীণ মুরব্বী লালা মিয়ার সভাপতিত্বে ও আব্দুল মবিন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী ও পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজু হক, ইউনিয়নবাসীর পক্ষে বক্তব্য রাখেন,আখলাকুর রহমান,শামীম আহমদ,লুৎফুর রহমান,আব্দুল হক,জাহির আলী,আব্দুল গফুর,গুরা মিয়া চৌধুরী,রাসেল চৌধুরী,রফিকুল ইসলাম দুলা,ছামির,নোমান শাহ কেনান,আহার মিয়া,লালা মিয়া প্রমুখ। সভায় যোগ্য প্রার্থী হিসেবে সিরাজুল হককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিরাজুল হক বলেন, পাটলী ইউনিয়নবাসীকে ভালোবাসে আমি আমার প্রিয় ইউনিয়নবাসীর জন্য কিছু করার উদ্যেশ্য নিয়ে কাজ করছি। গত ৫ বছরের জনগনের ভোটের আমানত রক্ষা করে কাঙ্কিত উন্নয়ন করার চেষ্ঠা করেছি। পরিকল্পনামাফিক কিছু উন্নয়ন অসমাপ্ত রয়েছে।সেগুলো বাস্তবায়নের জন্য আমি আপনাদের পাশে এসেছি। আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হলে পাটলী ইউনিয়নকে আরো সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তরিত করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com