1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

পুরুষের জন্য ‘ভার্চুয়াল স্ত্রী’

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::জাপানে একাকীত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। তাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, সে ‘স্বামী’কে টেক্সট মেসেজও পাঠাবে। এই অভিনব স্ত্রী তৈরি করেছে ভিনক্লু নামে একটি কোম্পানি। তাদের মূল লক্ষ্য জাপানী অবিবাহিত তরুণরা। তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকীত্ব একটি বড় সমস্যা বলে মানা হয়।

এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। সে স্বামীকে ঘুম থেকে জাগাবে, ‘গুড মর্নিং’ বলবে। জানিয়ে দেবে আজকের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাবার আগে বিদায় জানাবে। স্বামী যখন কফি খাবে, তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে। যখন স্বামী অফিসে কাজ করবে, তার ফাঁকে ফাঁকে নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে।

ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে ২,৭০০ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে। তবে এটা নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন এটা তরুণদের অসামাজিক করে তুলবে। কিন্তু অন্য অনেকে বলছেন এটি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com