1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট ইভিএমে

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রথম ধাপে সব পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর ভোট হবে। আগামী রবিবার বা সোমবার ঘোষণা করা হবে এ নির্বাচনের তফসিল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।

জানা গেছে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।
গতকালও (বুধবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি।
সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com