1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

প্রধানমন্ত্রীকে গালমন্দ করায় যুবতী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৩০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
জেলা প্রশাসককে কল দিয়ে প্রধানমন্ত্রীকে গালমন্দ করায় শিলা খাতুন (২৪) নামে এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিলা খাতুন সিংড়ার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত ২৯শে সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারী মোবাইল নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিমন্দ করে শিলা খাতুন। প্রথমে বিষয়টি নজরে না আনলেও পরে ওই মেয়েটি আবারও জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালমন্দ করে। পরে জেলা প্রশাসক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবগত করলে গোয়েন্দা পুলিশ ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে। সেই সূত্র ধরেই তাকে শহরের স্টেশন বাজার এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com