1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাইডলাইন বৈঠক করেছেন।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তার এবারের সফরে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এবারের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তার বক্তব্য দেওয়া। এ ছাড়া সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে। সূত্র-আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com