1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ

প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

হোটেলের সামনে গত দু’দিন ধরে অবস্থানরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল স্লোগান দিচ্ছেন। তবে প্রথমবারের মতো বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

উভয় পক্ষের মিছিল স্লোগানে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com