1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

প্রেগন্যান্সি ও ডায়াবেটিস টেস্ট করা যাবে মোবাইলে

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ১২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মোবাইল ফোন এখন নানা কাজে ব্যবহৃত হচ্ছে। শিগগিরই হয়তো মোবাইল ফোন ব্যবহার করে গর্ভধারণ পরীক্ষা (প্রেগন্যান্সি টেস্ট) করা যাবে। জার্মানির বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন একটি সেন্সর এ সম্ভাবনার কথা বলছে। আজ শুক্রবার যুক্তরাজ্যের মিরর অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর অপটিক্যাল টেকনোলজিসের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার উপযোগী একটি ফাইবার অপটিক সেন্সর উদ্ভাবন করেছেন, যার নাম সারফেস প্লাজমন রিজোনেন্স বা এসপিআর। গবেষকদের দাবি, এই স্বয়ংসম্পূর্ণ সেন্সরটি ডায়াবেটিস বা গর্ভধারণ পরীক্ষার মতো বিভিন্ন কাজে লাগানো যাবে।
এই সেন্সরটি যে তথ্য সংগ্রহ করতে পারে, তা স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ফল পাওয়া যেতে পারে।
এই সেন্সরটি ঠিকমতো স্মার্টফোনের উপযোগী করা গেলে ব্যবহারকারীরা রক্ত, মূত্র, থুতু, ঘাম বা শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করতে পারবেন। চিকিৎসা সংক্রান্ত কাজে এই সেন্সরে ধারণ করা তথ্য জিপিএস সংকেত ব্যবহার করে চিকিৎসকের কাছে পাঠাতে পারবেন ব্যবহারকারী।
গবেষকেরা স্মার্টফোনের জন্য ছোট আকারের কার্যকরী একটি চিপ তৈরির সম্ভাবনা দেখছেন। গবেষক কোর্ট ব্রেমার দাবি করেছেন, স্মার্টফোনের চিপ হিসেবে এই দরকারি সেন্সরটি তৈরি করা গেলে তা মানুষের জন্য সহজলভ্য হবে।( সূত্র প্রথম অালো অনলাইন)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com