1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ফাঁস লাগানোর টিকটক ভিডিও করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নোয়াখালীর চাটখিল উপজেলায় টিকটক ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে এক স্কুলছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার (১১) উপজেলার শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার শিবপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

 

স্থানীয় বাসিন্দা ছিদ্দিক উল্যাহ জানান, বৃহস্পতিবার বিকেলে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায় তার। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, স্কুলছাত্রী সানজিদা টিকটকের ভিডিও করতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে মারা যায় বলে জানিয়েছে নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com