1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৪৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) বাধ্যতামূলক করা হচ্ছে। কেউ চাইলেই আর প্রচলিত সনাতন নিয়মে ফেসবুক খুলতে পারবেন না।
সোমবার ‘১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান ।
পলক বলেন, ভুয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত ও নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপস থাকবে।
তিনি বলেন, ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট ঠেকানো গেলে দেশে নিরাপত্তা ব্যবস্থাও কার্যকরী হবে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ৯ কোটি ৬২ লাখ লোককে স্মার্টকার্ড তুলে দেয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ১ থেকে ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com