1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার ৭৫ বয়সী বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, মেয়ে আটক জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেসবুকে আইডি খুলতে লাগবে জাতীয় পরিচয়পত্র

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৬৬০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এবার ফেসবুক আইডি খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করার প্রচেষ্টা চলছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির এসব তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ। সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

জানা যায়, গত রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনের সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। ফেসবুকের পক্ষ থেকে আছেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সাইবার অপরাধের তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়। নারী নির্যাতন এবং ধর্মীয় বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ফেসবুককে বিষয়টি পুলিশের নজরে দিতে বলা হয়েছে। তিনি বলেন, জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে।

এ ছাড়া পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গেও পুলিশ কর্মকর্তাদের পৃথক বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশে লুকিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য রেড নোটিশ জারি না করা নিয়ে অসন্তোষের কথাও ইন্টারপোলকে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com