1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ফেসবুকে আইডি খুলতে লাগবে জাতীয় পরিচয়পত্র

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৬২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এবার ফেসবুক আইডি খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করার প্রচেষ্টা চলছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির এসব তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ। সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

জানা যায়, গত রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনের সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। ফেসবুকের পক্ষ থেকে আছেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সাইবার অপরাধের তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়। নারী নির্যাতন এবং ধর্মীয় বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ফেসবুককে বিষয়টি পুলিশের নজরে দিতে বলা হয়েছে। তিনি বলেন, জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে।

এ ছাড়া পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গেও পুলিশ কর্মকর্তাদের পৃথক বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশে লুকিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য রেড নোটিশ জারি না করা নিয়ে অসন্তোষের কথাও ইন্টারপোলকে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com