1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

বনভোজনের বাসে আড়াই লাখ ইয়াবা, গ্রেফতার-৬

  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার ভোরে বনভোজনের বাসের ভেতর তল্লাশি চালিয়ে র‍্যাব ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।

মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় চালান। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।

আটক করা ব্যক্তিদের মধ্যে একজনের নাম আতিয়ার রহমান। অন্যদের নাম জানা যায়নি।

র‌্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে আসা বনভোজনের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসটির সামনে আনন্দভ্রমণ লেখা ব্যানারও ঝোলানো রয়েছে। কর্ণফুলী ব্রিজ এলাকায় বাস থামিয়ে আরোহীদের কাছে রাখা মালপত্র তল্লাশি করা হয়। এর ভেতর থেকে ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা মাশরুর জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com