1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বন্ধ হচ্ছে ১৫,৬৩৬টি পর্নো ও দুই হাজার জুয়ারসাইট

  • Update Time : সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৮ফেব্রুয়ারি) মন্ত্রী তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করতে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশ পাঠায়। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে।

সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’

উল্লেখ্য, পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অববস্থানের কথা জানিয়ে আসছে সরকার। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমাকেও এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। কয়েক দফায় পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকরী অবস্থান নেন তিনি।

পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে পাঁচ দফায় বিটিআরসি প্রায় চার হাজার পর্নোসাইট বন্ধ করার নির্দেশ দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com