1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

বহুপ্রতীক্ষিত জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন আজ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪১৯ Time View

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অবশেষে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছর পর ভবনটি উদ্ধোধন হতে যাওয়ায় স্হানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।  স্থানীয় সংসদ সদস্য  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দুপুর একটায় ভবনটি উদ্ধোধন করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১৬ সালে এলজিইডির  বাস্তবায়নে ২ কোটি ১৩ লক্ষ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজ শুরু হয়। ২০১৯ সালের শেষ দিকে কাজ শেষ হলেও নানা কারণে  গত এক বছর ধরে কমপ্লেক্সে ভবনটি উদ্ধোধন বিলম্বিত হয়। জগন্নাথপুর সদর বাজারের প্রধান সড়কের পাশে মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবন নির্মান কাজ বাস্তবায়ন  করে সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ।
মুক্তিযোদ্ধা নির্মল দাশ বলেন, মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অবশেষে উদ্বোধন হচ্ছে শুনে আমরা আনন্দিত।
উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিআইডি) গোলাম সারোয়ার বলেন, আমরা অত্যান্ত আন্তরিকতার সহিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজ শেষ করেছি। প্রসঙ্গত বর্তমানে জগন্নাথপুর উপজেলায় ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১২৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com