1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বাঁধের কাজে গাফিলতি:সভাপতি,সদস্য সচিব আটক

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৬৪৫ Time View

শাল্লা প্রতিনিধি::
বৃহস্পতিবার দুপুরে হাওর রক্ষা বাঁধের কাজে গাফিলতি করায় শাল্লায় এক প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহমদ এই দুজনকে আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহমদ জানান, শাল্লা উপজেলার কালিকোঠা হাওর রক্ষা বাঁধ পরিদর্শনের সময় হাওরের ১৭ নম্বর পিআইসি’র কাজে গাফিলতি ও অনিয়ম দেখে এই পিআইসি’র সভাপতি সুধীর রঞ্জন দাস এবং সদস্য সচিব রতন চন্দ্র দাসকে আটক করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (সন্ধ্যা সাড়ে ৬ টা) আটক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com