1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

বাঁশের তৈরি মোবাইল হ্যান্ডসেট

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫
  • ৬৫০ Time View

গ্রাহকদের ন্যাচারাল ফ্লেভার দেয়ার জন্য বাঁশের তৈরি মোবাইল হ্যান্ডসেট এনেছে চীনের মোবাইল উৎপাদনকারি প্রতিষ্ঠান শাওমি। ‘মি নোট ন্যাচারাল ব্যাম্বু এডিশন’ নামের এই হ্যান্ডসেটটির কেসিং এ ধাতব পদার্থের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে।

শাওমির নতুন ব্যাম্বু এডিশনের প্রি-অর্ডার নেয়া হচ্ছে। মার্চের ২৪ তারিখে ফোনটি চীনের বাজারে উন্মুক্ত করা হবে। চীনা মার্কেটে সেটটির মূল্য ৩৭০ ডলার। যা কিনা বাংলাদেশি টাকায় ২৮ হাজার ৭৬৫ টাকা।

শাওমির নতুন ব্যাম্বু এডিশনে স্ন্যাপ ড্রাগন কোয়ার্ড কোর প্রসেসর, ৮০১ এসওসি চিপসেট এবং ৩৩০ জিপিউ ব্যবহার করা হয়েছে। এটির ৫.৭ ইঞ্চির আইপিএস ফুল এইচডি ডিসপ্লেতে ৩৮৬ ঘনত্বের পিক্সেল রয়েছে। ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে ৪ জি নেটওয়ার্ক সমর্থন করে।

শাওমির ব্যাম্বু এডিশনে ৩ জিবি র‌্যাম রয়েছে। এটিতে অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আরো আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, এলইডি ফ্লাশ এবং ৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সেলফি তোলার জন্য ব্যাম্বু এডিশনে আছে ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com