1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে গুগল

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৪৫২ Time View

বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত্তে নদীর উপর সেতু; স্বাধীনতা দিবসের ৪৫তম বার্ষিকীতে এভাবেই সেজেছে গুগলের মূল পাতা।

২৬ মার্চের প্রথম প্রহর থেকেই দেখা যায়, বাংলাদেশ নিয়ে নকশা করা লোগো বা গুগল ডুডল। এর ওপর ক্লিক করলেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তথ্য ও দিবসটি ঘিরে নানা আয়োজনের খবর।

বিশেষ দিনে গুগল সার্চ বক্সের উপরের লোগোটিকে বলা হয় গুগল ডুডল। বিভিন্ন আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের কোনো বিশেষ ঘটনা, ব্যক্তি বা দিন নিয়ে দেখা মেলে বিশেষ নকশার ডুডলের।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলটি গুগলের বাংলাদেশের ডোমেইন হোমপেইজেও (www.google.com.bd) দেখা যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে গুগল।

১৯৯৮ সাল থেকে নানা ডুডলের জন্ম দিচ্ছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল।

গতবছর বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজের বৃত্তে নদীর পটে সূর্য; মাঝে রয়েল বেঙ্গল টাইগারের ছবি গুগলের হোম পেইজে ফুটে উঠেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com