1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বাংলাদেশে বন্ধ হল ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এ পর্যন্ত বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অভিযানে নামে ফেসবুক কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয় বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া এসব অ্যাকাউন্ট বন্ধ করতে গিয়ে কিছু প্রকৃত ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ হয়েছে এই অভিযানে। বন্ধ হওয়া প্রকৃত আইডি যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে গত রোববার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই ভুয়া পেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক। সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে, এদেশে ফেসবুক আইডির ৩ শতাংশই ভুয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com