1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বাংলাদেশে মোবাইল গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট গ্রাহক ৮ কোটি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৬১৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দেশে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছে গেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে বিটিআরসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে।
দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধের পর লম্বা সময় ধরে গ্রাহক হারাচ্ছিল অপারেটররা। তবে সাম্প্রতিক মাসগুলোতে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক রকেট গতিতে বাড়ছে।
বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com