1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে আরো একধাপ এগিয়েছে

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জাতিসংঘের টেলিকমিউনিকেশন-ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ সুবিধার এই সূচকে এ বছরে বাংলাদেশের অবস্থান ১৪৪তম, যা ২০১৪ সালের প্রতিবেদনে দেখানো হয়েছিল ১৪৫তম।

১৬৭টি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সূচক প্রকাশ করে এ সংস্থাটি। ২০১০ সাল থেকে তথ্যপ্রযুক্তির এ সূচক (আইডিআই র‍্যাংক) অনুযায়ী, গত পাঁচ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। ২০১০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮।

আইটিউয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ৩২০ কোটি মানুষ এখন অনলাইনের আওতায় চলে এসেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া মোবাইল সাবসক্রিপশন বা গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ, বিশ্বের ৯৫ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।

আইটিইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যে ১৬৭টি দেশ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২০১০ সালের তুলনায় ২০১৫ সালে এসে সব দেশই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়েছে। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো বেশি উন্নতি করেছে। এ অঞ্চলের দক্ষিণ কোরিয়া, হংকং, জাপানের মতো ছয়টি দেশ শীর্ষ ২০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। তালিকায় সবচেয়ে কম ইন্টারনেট সুবিধায় থাকা দেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান পড়ে গেছে। ১৬৭টি দেশের মধ্যে তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও আইসল্যান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com