1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

বাংলাদেশ থেকে শ্রমিক নিবে সৌদি আরব

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৪১৪ Time View

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেবার কথা জানিয়েছেন কয়েক ঘন্টার সফরে আসা সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার ব্যাপারে সৌদি সরকারের আগ্রহের কথা জানান মি: জুবেইর। মঙ্গলবার মাত্র তিন ঘন্টার জন্য ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়ে, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহের পাশাপাশি শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি সৌদি আরবে কর্মরত বহু বাংলাদেশী শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার সুযোগ পেয়েছেন। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে সন্ত্রাস প্রতিরোধে একত্রে কাজ করার বিষয়ে আলাপ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
কয়েক মাস আগে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী একটি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে শোনা গেছে। বাংলাদেশ এরকম জোটে কিভাবে অংশ নেবে সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রেক্ষিতে এরকম একটি জোট ঘোষণার পর সৌদি আরবের কোনো মন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাস দমনে দু’দেশের সহযোগীতা প্রসঙ্গে আলাপের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তাঁর সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন। সুত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com