1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে। যা নিয়ে আজ (শনিবার) নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি।

এদিকে, হুমকি দেওয়ার পর গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ দিন দুয়েক আগে জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে এরপরই গুঞ্জন উঠেছে, হুমকি পাওয়া ভেন্যু পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।
বিষয়টি নিয়ে আজ বিসিবির কাছে জানতে চাওয়া হলে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’
আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে দিন দুয়েকের মধ্যে দিয়ে দিতে পারে।’ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সুত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com